বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মধুখালী পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ প্রার্থী পুনরায় বিজয়ী

মধুখালী পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ প্রার্থী পুনরায় বিজয়ী

ফরিদপুরের মধুখালি পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন দলীয় নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


মধুখালি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মধুখালি পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ১৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৯ হাজার ৯০৩ আর মহিলা ভোটার ছিল ১০ হাজার ৮৯ জন। নির্বাচনে ১৪ হাজার ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগের হার শতকরা ৭২.৪৬। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন পেয়েছেন ১০ হাজার ২৮২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাহাবুদ্দিন আহমেদ সতেজ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২০৫ ভোট। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামীলীগ প্রার্থী লিমনকে ৬ হাজার ৭৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com