শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
সিরাজগঞ্জে নাটোর মহাসড়কে কুয়াশার কারনে কয়েক দিন ধরে বিঘ্ন ঘটছে যান চলাচল

সিরাজগঞ্জে নাটোর মহাসড়কে কুয়াশার কারনে কয়েক দিন ধরে বিঘ্ন ঘটছে যান চলাচল

সিরাজগঞ্জে নাটোর মহাসড়কে বেস কয়েক দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক,নেমে যাচ্ছে তাপমাত্রাও। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পুরো এলাকা। কুয়াশার কারণে সিরাজগঞ্জের মহাসড়কে চলাচলকারী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে শুরু করে নাটোর মহাসড়ক পযন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। এ কারণে সেতুর ওপরে ও পশ্চিম মহাসড়কে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সেতুর পূর্বপাড় টাঙ্গাইল প্রান্তের ২০ কিলোমিটার ও পশ্চিমপাড় সিরাজগঞ্জ প্রান্তের হাচিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৭ কিলোমিটার সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর সেতু খুলে দিলেও দুপুর পর্যন্ত ধীরগতিতে যানবহন চলেছে। এ সময় আটকে থাকা যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলার নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ কারণে দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে তিনটির জায়গায় একটি করে যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছিল। এরপর কুয়াশার ঘনত্ব আরো বেড়ে যাওয়ায় বুধবার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ১ ঘণ্টা সেতু দিয়ে যান সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমে গেলে তা আবার খুলে দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশার কারণে যানবহনগুলো ধীরগতিতে চলছে। এ কারণে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে নলকা নলকাসেতু পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার মহাসড়কজুড়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, বুধবার ভোরে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় পূর্ব পশ্চিম পাড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুনরায় সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হলে প্রায় তিন ঘণ্টা পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, এ সময় দুর্ঘটনা ও ছিনতাই রোধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর হতে সিরাজগঞ্জের কামারখন্দ থানার নলকা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে পুলিশের ৫টি টিম টহলে ছিল#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com