বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
খাগড়াছড়ি জেলা পরিষদে মংসুইপ্রু চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের নতুন কমিটি পুনর্গঠন

খাগড়াছড়ি জেলা পরিষদে মংসুইপ্রু চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের নতুন কমিটি পুনর্গঠন

আওয়ামী লীগ নেতা মংসুইপ্রু চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি ভৌমিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিষদ পুনর্গঠনের কথা জানানো হয়। এর আগে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুন:গঠিত ফাইলে অনুমোদন দেন। পুন:গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সদস্যদের ক্ষেত্রেও রদবদল হয়েছে।

পুনর্গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা হলেন, এডভোকেট আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, শুভমঙ্গল চাকমা, রেম্রাচাই চৌধুরী, মংক্যচিং চৌধুরী, মেমং মারমা, নির্মলেন্দু চৌধুরী, আব্দুল জব্বার, মাইন উদ্দিন, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, হিরনজয় ত্রিপুরা, শতরূপা চাকমা ও শাহিনা আক্তার।

আইন অনুযায়ী জনগণের ভোটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠন হওয়ার কথা থাকলেও বিগত সরকারগুলো ফ্যাক্স বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম ও নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালের ২৫ জুন। এর পর থেকে আর নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের জনগণের দাবি উপেক্ষা করে দলীয় লোক দিয়ে পরিচালনা করে আসছে জেলা পরিষদ।

একটি সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুন:র্গঠনের সুপারিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। পার্বত্য মন্ত্রণালয় এ তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী অনুমোদন দেন।

২০১৫ সালের ২৫ মার্চ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্য করে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়।

পরিষদ পুনর্গঠনে তার পরিবর্তে প্রস্তাবিত খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মংসুইপ্রু চৌধুরীকে চেয়ারম্যান করা হলো। তিনি আগের পরিষদে সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com