বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চিতলমারী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

চিতলমারী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

চিতলমারী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালী, নারীদের তৈরী গোলাপী রঙের মাস্ক বিতরণ, শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা ও আলোচনা সভা।

ইউএনও মো. মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রমূখ।


শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারপ্রাপ্তরা হলেন,
অর্থনৈতিকভাবে সফল নারী দুর্গাপুর গ্রামের কনিকা মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল কুরমনি গ্রামের নাজমা আক্তার, সফল জননী অশোকনগর গ্রামের জয়ন্তী ঘরামী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরুকারী সফল নারী বড়বাক গ্রামের শিখা রানী বৈরাগী এবং সমাজ উন্নয়নে অবদানকারী নারী চরবানিয়ারীর খাসেরহাটের পূরবী রানী রায়। তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাঁদেন।


এরপর করোনাকালে বন্ধ থাকা কিশোর কিশোরী ক্লাব স্বাস্থ্যবিধি মেনে চালু করার ঘোষণা দেয়া হয়। নারীদের অগ্রযাত্রায় কাজের জন্য কয়েকটি সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com