শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা লক্ষণের অজুহাতে অফিসে অনুপস্থিত থাকা যাবে না

করোনা লক্ষণের অজুহাতে অফিসে অনুপস্থিত থাকা যাবে না

করোনা লক্ষণের অজুহাত দিয়ে অফিসে অনুপস্থিত থাকা যাবে না বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসাথে শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার পরামর্শও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য একটি সতর্কতামূলক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কমকর্তা ও কর্মচারীকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য পাঁচটি অনুশাসন প্রতিপালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে। সেগুলো হল:

১. কোনো কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ যেমন- জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ প্রকাশ পেলে মন্ত্রণালয়ের প্রশাসন শাখাকে অবহিত করে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।

২. কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোনো অজুহাতেই অফিসে অনুপস্থিত থাকা যাবে না।

৩. কারও করোনা পজিটিভ হলে সেই কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী কোভিড-১৯ নেগেটিভ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে মন্ত্রণালয়কে অবহিত করে অফিসে উপস্থিত হতে হবে।

৪. কর্মস্থলে অবস্থানকালে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৫. পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ/পজেটিভ যাই হোক মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় ওই রিপোর্টের অনুলিপি পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com