শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
শহীদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত

শহীদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত

টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা করছিল। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন, ইনশা আল্লাহ।’  

আফ্রিদির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে অনেকেই সুস্থতা কামনা করে রিটু্ইট করেছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর রিটুইট করে লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি লালা। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ 

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল লিখেছেন, ‘ইনশা আল্লাহ, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমিন। আপনার দীর্ঘ সুস্থ জীবনের জন্য দোয়া করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’  

এই মহামারি মোকাবিলায় প্রথম থেকেই লড়াই করে আসছেন আফ্রিদি। করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিলামে তোলা মুশফিকুর রহিমের ইতিহাসগড়া ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন আফ্রিদি।  

গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির আগে আক্রান্ত হয়েছিলেন তৌফিক উমর। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান সুস্থ হয়ে উঠেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com