বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১০ ডিসেম্বর ফরিদপুর পৌর নির্বাচন হতে বাধা নেই

১০ ডিসেম্বর ফরিদপুর পৌর নির্বাচন হতে বাধা নেই

ফরিদপুর পৌরসভার নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। এই নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশ আট সপ্তাহ স্থগিত করে দেন।

এর আগে গত ২৫ নভেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ ফরিদপুর পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। এ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান।

রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিতের পাশাপাশি রুল জারি করেন। রুলে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীতকরণ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয় ওই আদেশে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com