শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজাপুরে ভাইয়ের সাথে অভিমানে বোনের আত্মহত্যার

রাজাপুরে ভাইয়ের সাথে অভিমানে বোনের আত্মহত্যার

ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের সাথে অভিমান করে ছোট বোন স্কুল ছাত্রী সাওদা আক্তার এশা (১৪) আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার মধ্য মনোহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এশা ঐ গ্রামের মো. জহিরুল ইসলামের কন্যা ও রাজাপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এশার মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা ও নিহতের ফুপাতো ভাই মো. ওয়াহেদ জানায়, এশা তার মাথায় মেহেদী পাতা লাগায়। পরে সেই মেহেদী লাগানো মাথায় শ্যাম্পু লাগাতে চাইলে এশার মা মেরী আক্তার তাকে শ্যাম্পু লাগাতে নিষেধ করেন। মায়ের নিষেধের পরেও মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করতে চাইলে এ নিয়ে এশা ও তার বড় ভাই জুবায়েরের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে এশা তার রুমে গিয়ে গায়ের ওরনা সিলিং ফ্যানের সাথে জড়িয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন এশাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এশার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু রুজু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com