বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ২শ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাজাপুরে ২শ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে কৃষি পূনর্বাসন কর্মসূচি রবি মৌসুমে ফসল চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে ২শত জন প্রান্তিক চাষীদের প্রত্যেককে ৮ কেজি খেসারী বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা ম-ল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম প্রমূখ।

উল্লেখ্য পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ১৫শত জন প্রান্তিক চাষীদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, খেসারী, চিনাবাদম, মসুর, টমেটো, মরিচ এর বীচসহ সার বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com