রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
জমায়েত করে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবার জরিমানা

জমায়েত করে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবার জরিমানা

নারায়ণগঞ্জের  আড়াইহাজারে জমায়েত করে মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবাকে গুনতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।  শুক্রবার (১২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এদিন সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন।

উজ্জ্বল হোসেন জানান, সকাল থেকেই সকালে উপজেলার উচিতপুরা গ্রামে জমায়েত করে সুন্নতে খাৎনার অনুষ্ঠান করার সময় সেটি বন্ধ করে সতর্ক করা হয়। পরে জাংগালিয়া গ্রামে মনেদ্র দেবনাথের বাড়িতে হিন্দু নাবালিকা মেয়ের বিয়ের অনুষ্ঠান করার সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত সেটি বন্ধ করে এবং তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।  তিনি জানান, একই দিন বিকেলে লস্করদী গ্রামের মোল্লা বাড়িতে জমায়েত করে বিয়ের অনুষ্ঠান করার সময় আলী হোসেন নামে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ধরনের কাজ করায় সতর্ক করা হয় যেন আর এ ধরনের ভুল না হয়। এদিকে সন্ধ্যা ৭ টার পরও দোকান খুলে রাখায় আড়াইহাজার বাজারের বৈশাখী জেনারেল স্টোর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।  প্রতিটি অভিযানেই আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা উপ পরিদর্শক (এসআই) মোমেনের নেতৃত্বে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com