বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুর পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

ফরিদপুর পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ প্রক্রিয়ার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন।১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এই নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান।

রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিতের পাশাপাশি রুল জারি করা হয়। রুলে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীতকরণ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস জানান, একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে যা যা করা দরকার প্রশাসন তার সবই করেছে।

এমনকি গত বছর ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৬তম সভার প্রধান আলোচ্য সূচি ছিল ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা।

ওই সভায় বিদ্যমান ফরিদপুর পৌরসভা এবং সম্প্রসারিত এলাকা নিয়ে ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তা সত্ত্বেও নির্বাচন কমিশন ফরিদপুর পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।নির্বাচন স্থগিত ঘোষণার পর পরই প্রার্থীদের সকল প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com