শনিবার, ২০ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশে ভ্যাট ফাঁকি দিচ্ছে ফেসবুক-গুগল-ইউটিউব

বাংলাদেশে ভ্যাট ফাঁকি দিচ্ছে ফেসবুক-গুগল-ইউটিউব

উচ্চ আদালত নির্দেশ দিলেও ফেসবুক, গুগল, ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। তথ্যের চাহিদা পূরণে অনলাইনে সংবাদপত্র পড়তে গেলে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রাউজিংয়ে হরহামেশাই দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চোখে পড়ে। আবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও দেশীয় বিজ্ঞাপনের হার দিনদিন বাড়ছে। বেসিসের তথ্যমতে, ফেসবুক, গুগল, ইউটিউবে বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় দুই হাজার কোটি টাকা যাচ্ছে। অথচ সরকার উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে না। এ অবস্থায় ফেসবুক-গুগল থেকে ভ্যাট আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


আইনজীবিরা বলছেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে; এই চুক্তির আওতায় ফেসবুক-গুগল সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে। এক্ষেত্রে সিঙ্গাপুরে কর পরিশোধের অজুহাতে তারা বাংলাদেশকে কর দিচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম বলেন, ওরা যদি সিঙ্গাপুরে ভ্যাট দিয়ে থাকে, তাহলে আমাদের এখানেও ভ্যাট দিতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ফেসবুক অরিজিনালি ইউএস (যুক্তরাষ্ট্র) ভিত্তিক কোম্পানি। যদি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হতো তাহলে আমরা ওই যুক্তিটা মানতে পারতাম। এইসব খোঁড়া ‍যুক্তি আমার মনে হয় না যে গ্রহণযোগ্য। এদিকে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপের কথা জানাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অন্যদিকে, দেশে বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও ব্যক্তি পর্যায়ের করদাতারা। কর ফাঁকির এ পরিমাণ মোট কর রাজস্বের সাড়ে ৩ শতাংশ এবং স্বাস্থ্য খাতের ব্যয়ের ৬২ শতাংশ ও শিক্ষা খাতে ব্যয়ের ১৪ শতাংশের সমান।

এ পরিমাণ অর্থ চিকিৎসা খাতে নিয়োজিত প্রায় চার লাখ নার্সের বার্ষিক বেতনের সমতুল্য। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন) নামে কর ফাঁকিবিরোধী একটি আন্তর্জাতিক ফোরামের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com