বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে সরকারি ছাগল উন্নয়ন খামার এর কার্যক্রম উদ্বোধন

বরিশালে সরকারি ছাগল উন্নয়ন খামার এর কার্যক্রম উদ্বোধন

আজ ২১ নভেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প এর আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার কাশিপুর বরিশালে সরকারি ছাগল উন্নয়ন খামার এর কার্যক্রম উদ্বোধন, ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারী ও পাঁঠা পালনকারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডাক্তার আবদুল জব্বার শিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরিশাল মোঃ খায়রুল আলম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সহ সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিরা ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ ছাগল খামারী ২০ জন কে ও পাঁঠা পালনকারী ৭ জনকে উপকরণ ও পুরস্কার বিতরণ করেন।এর আগে অতিথিরা ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে কাশিপুরে সরকারী ছাগল উন্নয়ন খামার সংস্কার ও মেরামত কাজের উদ্ধোধন এবং আমানতগঞ্জের হাঁস-মুরগী খামার পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com