বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বরগুনায় বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সরিষামুড়ি ইউপি চেয়ারম্যানের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক-শ্রমিকরা। আজ শনিবার সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন তারা। এ ধর্মঘটের কারণে বরগুনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য যানবাহন যথারীতি চলছে।গত শুক্রবার বিকালে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এক বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে সরিষামুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের ওপর এ হামলা হয়।

দুর্বৃত্তদের কোপে বরগুনা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসানের কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা এবং ডান হাতের রগ কেটে দিয়েছে বলে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মেহেদি হাসান জানিয়েছেন।
তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।


এ ঘটনার প্রতিবাদে সকালে বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করেন তারা পরিবহন মালিক-শ্রমিকরা। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
বক্তারা বলেন, যতক্ষণে আসামিদেরকে গ্রেপ্তার না করা হবে ততদিন এ আন্দোলন চলবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু।


বেতাগীর থানার ওসি কাজি সাখায়াত হোসেন বলেন, এদিকে আসামিদের কাউকে পাওয়া যাচ্ছে না। গ্রেফতারের চেষ্টা চলছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com