বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
এক টাকায় চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী

এক টাকায় চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী

এবার এক টাকায় চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী। সেই সঙ্গে দেশে প্রথমবারের মতো বিনিময় প্রথায় স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্যই।
নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। যেখানে মাসে ১০ হাজার রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ – সেবার সেই ব্রত নিয়ে কাজ করে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এক টাকার আহারের পর এবার সুবিধাবঞ্চিত মানুষকে এক টাকায় চিকিৎসা দিতে চলেছে সংগঠনটি।

শুধু তাই নয়, নিজের কাছে থাকা যে কোনও জিনিসের বিনিময়েও সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল।

প্রস্তাবিত ৫০ শয্যার এ হাসপাতালে থাকবে ২১ শয্যার জেনারেল, ১২ শয্যার জরুরি, ১৬ শয্যার কোভিড ওয়ার্ড এবং ১ শয্যার ডেন্টাল ইউনিট। দেশের প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলিমেডিসিন সার্ভিস। এই হাসপাতালে স্বেচ্ছায় সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা।

দারিদ্র্য জয় করতেই স্বপ্নের হাসপাতালের বাস্তবে রূপায়ন বলে জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ।

এর আগে নগরীর পতেঙ্গা এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com