বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
কিটো ডায়েট নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কিটো ডায়েট নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দীর্ঘ সময় ধরে কিটো ডায়েট মেনে চলা শরীরে ভয়ানক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। অনেক দিন ধরে এই ডায়েট মেনে চলা মানে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়া যা কিডনির উপরে চাপ ফেলতে পারে। তাই নিয়মিত কিটো ডায়েট না করার পরামর্শ দিচ্ছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, ৬ মাসের বেশি কিটো ডায়েট মেনে চলা খুবই ক্ষতিকর। তাছাড়া ৬ মাসেও মাঝেমধ্যে এই ডায়েট থেকে বিরতি নেওয়া উচিত।

ভারতের নারায়ণা হাসপাতালের ডায়েটিশিয়ান পরমীত কৌর বলছেন, কিটো ডায়েট শুরু করলে তার ফলাফল আপনি এক সপ্তাহের মধ্যে পাবেন। খুব দ্রুত এই ডায়েট প্রভাব ফেলে শরীরে। শরীরে জমে থাকা ফ্যাট এমনভাবে কাজ করে যে কার্বহাইড্রেটের থেকে এনার্জি বেশি পরিমাণে তৈরি হয়।

তিনি আরও বলছেন, অনেকটা সময় ধরে ফ্যাট জাতীয় ও প্রোটিন জাতীয় খাবার খেলে কিডনির উপরে চাপ পড়ে। কিটো ডায়েট যারা মেনে চলেন তাদের মধ্যে লো প্রেশারের সমস্যাও দেখা যায়, যা পরবর্তীকালে হৃদরোগে পরিণত হতে পারে।

তিনি পরামর্শ দেন, যদি ওজন কমাতে হয় তাহলেই এই ডায়েট ফলো করুন। তবে তার আগে অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি সমীক্ষাতেও বলা হচ্ছে কিটো ডায়েটে বিভিন্ন ঝুঁকি তৈরি হয়।

কিডনি প্রোটিনের বিপাকে সাহায্য করে। কিটো ডায়েটের ফলে তাই কিডনির উপরেই চাপ পড়ে।

ভারতীয় চিকিৎসক সলিল জৈন বলছেন, কিটো ডায়েটে ফ্যাট ও প্রোটিনের মাত্রা বেশি থাকে। আর কার্বহাইড্রেট কম থাকে। রেড মিটের মতো খাবার বেশি মাত্রায় খেলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের পক্ষে আরও ক্ষতিকর কিটো ডায়েট।

সি-ফুড, মাছ, মাংস, ডিম, চিজ, নারকেল তেলসহ বিভিন্ন খাবার কিটো ডায়েটে রাখা হয়। এগুলির মধ্যে কার্বহাইড্রেটের পরিমাণ কম থাকে। তাই ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদের পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com