বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সা‌বেক নারী কাউ‌ন্সিল রুপার অশ্লীল ছ‌বি ফেইজবু‌কে প্রকাশ! মামলা দা‌য়ের

সা‌বেক নারী কাউ‌ন্সিল রুপার অশ্লীল ছ‌বি ফেইজবু‌কে প্রকাশ! মামলা দা‌য়ের

বিসিসির সাবেক নারী কাউন্সিলর ইসরাত আমান রুপার অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশ করার অভিযোগে মামলা হয়েছে। পর্ণগ্রাফি আইনে গতকাল বৃহস্পতিবার রুপা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মামলায় উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে আবু তাজিন মোল্লাকে অভিযুক্ত করা হয়। অভিযোগে রুপা আদালতে বলেন, তার আত্মীয় স্বজন দেশে বিদেশে বিভিন্ন স্থানে থাকে।

তিনি নিজে বিভিন্ন সামাজিক কর্মকা- নিয়ে ব্যস্ত থাকায় নানা বাড়ির সম্পত্তি দেখাশোনার জন্য তাজিনকে দায়িত্ব দেয়া হয়। তাজিন সততার অভিনয় করে তার বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময়ে টাকা মটর সাইকেল মোবাইল নেয়। বিশ্বস্ততার সুযোগ নিয়ে ঘরে আসা যাওয়ার সুবাদে রুপার বেড রুমে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করে তাজিন। সেখান থেকে ভিডিও করে এডিটিং শেষে প্রকাশ করার ভয় দেখিয়ে গত ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাদা চায়। এতে ২৪ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়। তাজিন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ক্ষমা প্রার্থনা করলে রুপা তাকে ক্ষমা করে দেয় এবং সাধারণ ডায়েরির অভিযোগ প্রত্যাহার করে নেয়।

তাজিন নেশাগ্রস্ত হয়ে গত ১ নভেম্বর রুপা ও তার আত্মীয় স্বজনের ফেইসবুক আইডিতে অশ্লীল ছবি প্রকাশ করে। বিভিন্ন প্রকার অশ্লীল ও আপত্তিকর স্ট্যাটাস দিয়ে পুনরায় টাকা দাবি করে আসছে। এ অভিযোগে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। এধরনের অভিযোগ দেয়া হলে আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশকে মামলা এজাহার হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন বলে জানায় আদালতের বেঞ্চ সহকারী মোঃ সেলিম।

উল্লেখ্য গত এক বছর ধরে তাজিনকে নিয়ে রুপা দেশের বিভিন্নস্থানে ঘোরাফেরা করেছে। এছাড়াও রুপা তাজিনকে ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিতজনদের কাছে প্রচার করেছে। নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, মাদক বিক্রেতা তাজিনের সাথে রুপার ঘনিষ্ট সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রুপা তা পরোয়া না করে মাদক বিক্রেতা তাজিনকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com