সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এম‌ভি সুন্দরবন ১১ ল‌ঞ্চের ছা‌দে লা‌শের প‌রিচয় মি‌লে‌ছে

এম‌ভি সুন্দরবন ১১ ল‌ঞ্চের ছা‌দে লা‌শের প‌রিচয় মি‌লে‌ছে

বরিশাল নদীবন্দরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন ১১’ লঞ্চের ছাদে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম শামীম হাওলাদার (২৪)। মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছলে এর তিন তলার ছাদে ধোঁয়া নির্গমনের চিমনির আড়াল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টের শ্রমিক ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিআইডির ইন্সপেক্টর নুরুল ইসলাম তালুকদার।
তিনি জানান, বিলাসবহুল লঞ্চ ‘এমভি সুন্দরবন ১১’ লঞ্চটি ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে পৌঁছায়।
ঘাটে ভেড়ার পর যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া-মোছার কাজ শুরু করেন স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে আসে।
তবে ওই শ্রমিক ঢাকা থেকে বরিশালে কী কারণে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তদন্ত চলছে।


বরিশাল নৌ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ধারালো ছুড়ি দিয়ে কোপানো হয়েছে। এতে তার পেট থেকে ভুঁড়ি বেরিয়ে গেছে। কে বা কারা হত্যা করেছে তার ক্লু উদ্ঘাটন হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com