বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল নগরী ও সদর উপ‌জেলার চরকাউয়া খেয়া ঘা‌টের সম‌যোতা স্মারক স্বাক্ষ‌রীত

ব‌রিশাল নগরী ও সদর উপ‌জেলার চরকাউয়া খেয়া ঘা‌টের সম‌যোতা স্মারক স্বাক্ষ‌রীত

আজ চরকাউয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে ব‌রিশাল নগরী ও সদর উপ‌জেলা চরকাউয়া খেয়াঘা‌টের মা‌ঝিমাল্লা‌দের সা‌থে ব‌রিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন ও স্থানীয়‌দের সা‌থে পূ‌র্বের সম‌যোতা স্মার‌কের পূর্ণাঙ্গ স্বাক্ষর স্বক্ষরীত হ‌য়ে‌ছে। এর আ‌গে গত ৯ ন‌ভেম্বর নগরীর রিভার ভিউ রেস্টু‌রে‌ন্টে চরকাউয়া মা‌ঝিমাল্লা‌দের সা‌থে ব‌রিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন ও স্থানীয় গণ‌্যমান‌্যদের নি‌য়ে এক আ‌লোচনা করা হ‌য়ে‌ছে। উভয় আ‌লোচনায় এক‌টি সিদ্ধান্ত ও নেয়া হ‌য়ে‌ছে। সেই সিদ্ধান্তই আজ স্বাক্ষ‌রের মাধ‌্যমে পূর্ণাঙ্গতা লাভ কর‌লো। নগরী এবং সদর উপজেলার চরকাউয়া এলাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম চরকাউয়া খেয়াঘাটে যাত্রী পারাপারের মূল্য নির্ধারণ ক‌রে‌ছেন ব‌রিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন প‌রিষদ ও স্থানীয়রা।

প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্র্যন্ত জনপ্রতি যাত্রী ভাড়া ৩টাকা এবং পরবর্তী রাত সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পাঁচ টাকা ভাড়া নির্ধারণ হয়েছে। ইতিপূর্বে দুই সময়ে জনপ্রতি যাত্রীভাড়া নির্ধারণ ছিল ২ থেকে ৫ টাকা পর্যন্ত। এর পাশাপাশি ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়েও চুক্তি হয়েছে। দিনে সর্বোচ্চ ১৮-২০ জন এবং রাতে সর্বোচ্চ ১০ জন যাত্রী ইঞ্জিন চালিত ট্রলারে পারাপার করা যাবে। আর রিজার্ভ ট্রলারের ভাড়া সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ত‌বে এক মটরসাই‌কেল নি‌য়ে রিজার্ভ ৪০ টাকা নির্ধারন করা হ‌য়ে‌ছে। রোববার চরকাউয়া খেয়াঘাটে যাত্রী সাধারণের পক্ষে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চরকাউয়া মাঝিমাল্লা সমিতি’র সাথে ভাড়া নির্ধারণ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

রোববার অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় বৈঠকে আরও বেশ কিছু বিষয়ে চুক্তি এবং সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা এবং সাথে সর্বোচ্চ ৬ জন অতিরিক্ত যাত্রী ৩ টাকা হারে বহন করা যাবে। ইতিপূর্বে মোটরসাইকেল ৩০ টাকা সাথে ১০ জন অতিরিক্ত যাত্রী ২ টাকা হারে বহন করার নিয়ম ছিল। এছাড়া ২টি মোটরসাইকেলের ৬০ টাকা ভাড়া। তবে অতিরিক্ত কোন যাত্রী বহন করা যাবে না। মালামাল বহনের ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকবে। তবে কোন জুলুুম করা যাবে না। রাতের বেলা ট্রলারের সামনে এবং পিছনে দৃশ্যমান বাতির ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ধীর গতিতে, সাবধানে ট্রলার চালাতে হবে, নাবালক ও শিশুদের দ্বারা ট্রলার চালানো যাবে না। প্রতি ট্র্রলারে একজন দক্ষ চালক এবং একজন সহকা‌রি চালক রাখতে হবে।

বন্দর থানা, চরকাউয়া ইউনিয়ন পরিষদ, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ ও মাঝিমাল্লার প্রতিনিধি সমন্বয়ে মনিটরিং সেল গঠন করতে হবে যা তিন মাস অন্তর মি‌টিং কর‌তে হ‌বে। যাত্রীদের সাথে সদাচরণ করার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়। আজ মা‌ঝিমাল্লা‌দের সা‌থে আ‌লোচনায় উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল সদর উপ‌জেলার ৭নং চরকাউয়া ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোঃ ম‌নিরুল ইসলাম ছ‌বি, ব‌রিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন প‌রিষ‌দের আহ্বায়ক মোঃ মুনাওয়ারুল ইসলাম অ‌লি, বন্দর থানা ও‌সি আ‌নোয়ার হো‌সেনসহ স্থানীয় মেরামত আলী, হাং, মা‌নিক মৃর্ধা,

আসাদুল আলম, মা‌নিক মৃর্ধা, মোঃ নুরুল ইসলাম, আঃ ছালাম, এনামুল হক সাগর, মোঃ বা‌রেক, ওমর, মোঃ সাজ্জাদ, মোঃ ওবায়দুল ইসলাম মাসুম, মোঃ ব‌শির আহ‌ম্মেদসহ স্থানীয় বা‌সিন্দারা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com