বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
হযরত শাহজালাল রঃ আঃ মাজার পাক জিয়ারত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ

হযরত শাহজালাল রঃ আঃ মাজার পাক জিয়ারত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ

১৬ নভেম্বর ২০২০ খ্রিঃ
সময়ঃ দুপুর ১টা ৪৫ মিঃ
হযরত শাহজালাল রঃ আঃ মাজার প্রাঙ্গন, সিলেট।

আজ ১৬ নভেম্বর ২০২০ তারিখ দুপুর ১ টা ৪৫ মিঃ সময় হযরত শাহজালাল রঃ আঃ এর মাজার পাক জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
মাজার জিয়ারত শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দায়িত্ব প্রদানের এক বছর পূর্ণ হলো আজ।


তিনি মহান সৃষ্টিকর্তার নিকট জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখেছি কিভাবে দৈব দূর্বিপাকে বিপন্ন মানুষের পাশে থাকতে হয়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সবসময় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বিগত এক বছর সারাবাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সহায়তায় সফলতার সাথে পার করেছি।

বৈশ্বিক করোনা মহামারীর এই সময় সংগঠনের দায়িত্ব পালন করতে পারায় মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।
করোনা মহামারীর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনের নেতাকর্মীদের অসীম সাহসিকতার সাথে ভয়কে জয় করে মানুষের জন্য কাজ করে সংগঠনের সুনাম বৃদ্ধি করেছেন। জননেত্রী শেখ হাসিনাও সংগঠনের প্রশংসা করায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। নেতাকর্মীরা সংগঠনের জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক বছর সফলভাবে দায়িত্ব পালনে সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ জানান। সংগঠনের দায়িত্ব দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় তিনি বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com