বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মধুখালিতে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা

মধুখালিতে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নেতা-কর্মী নিয়ে উভয় দলের প্রার্থীরা রবিবার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেন।

মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন বেলা বারোটায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. এনামুল হকের নিকট দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মীর্জা আব্দুল করিম, সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ বেলা সাড়ে বারোটায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সাধারণ সসম্পাদক আবুল কাসেম আবুল উপস্থিত ছিলেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন মীর্জা মাজহারুল ইসলাম মিলন।

মধুখালী পৌরসভার কমিশনার প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com