শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রাজাপুরে আম গাছ থেকে ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজাপুরে আম গাছ থেকে ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রাম থেকের নিজবাড়ির একটি আম গছ থেকে মিনি ট্রাক চালক রমজান ফকিরের (২২) ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়ছে। উপজেলার উত্তর লেবুবুনিয়া গ্রামের আবুল হোসেন ফকিরের ছেলে রমজান ঢাকায় গার্মেন্টেস শ্রমিকদের ভাত মিনি ট্রাকে পরিবহন করতো।

রাজাপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। গত রাতে মোবাইলে ওই মেয়ের সাথে ঝগড়া হওয়ার জেরে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারন করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com