মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঝিনাইদহে আ’লীগে যোগদান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহে আ’লীগে যোগদান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ফারুক হোসেন (৩৪) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফারুক হোসেন ওই গ্রামের সাবেক চরমপন্থি নেতা গোলাম বারীর ছেলে। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পৌর এলাকার খাজুরা গ্রামে এ সংঘষের ঘটনা ঘটলে ফারুক হোসেনসহ উভয় পক্ষের ২০/২২ জন আহত হন। গ্রামবাসি সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা গ্রামের জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদানের পর পিকনিক করেন। ওই পিকনিকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সরোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, ফুরসন্দির ইউপি চেয়ারম্যান এড আব্দুল মালেক ও নলডাঙ্গার চেয়ারম্যান কবির হোসেন উপস্থিত ছিলেন। পিকনিক করার পর আওয়ামীলীগের আরেক গ্রুপ ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সকাল থেকে আওয়ামী লীগের এক পক্ষের নেতা আবুল হোসেনের লোকজন যোগদান ইচ্ছুক নেতাকর্মীদের উপর চড়াও হয়। সন্ধ্যায় আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের উপর হামলা চালালে তাদের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ফারুক হোসেনসহ দুই জনের শারিরীক অবস্থা খারাপ হলে তাদের রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ফারুক হোসেন মারা যান। নিহত ফারুকের স্বজনরা অভিযোগ করেছে পুলিশ উল্টো তাদের হয়রানী করছে। নিহত ফারুকের স্ত্রী সুমি বেগম ও ভাইজি শাবনুর অভিযোগ করেন, তারা আওয়ামীলীগে যোগদান করায় প্রতিপক্ষ গ্রুগ সহ্য করতে পারছিল না। তিন মাস ধরে তাদের নানা ভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছিল। ঘটনার দিন ফারুক শ্বশুর বাড়ি যাওয়ার পথে পাচটিকারী নামক স্থানে আবুন মন্ডল, আব্দুল, সরোয়ার, বাচ্চু, পান্নু, সলোকসহ প্রতিপক্ষ গ্রুপের লোকজন বাধা দিলে সে বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় খাজুরা গ্রামে মানিকের মার্কেটে জাহিদের দোকানে চা পান করতে গেলে সেখানেই প্রতিপক্ষরা হামলা করে। মামলার বাদী মনোয়ার হোসেন মঙ্গল জানান, তারা ৬ জুন ঘরোয়া পরিবেশে আওয়ামীলীগে যোগদান করেছেন। যোগদানের পর থেকেই প্রতিপক্ষের চক্ষুশুলে পরিণত হয়। তিনি বলেন আমি ১১ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছি। মামলা রেকর্ড হয়েছে কিনা জানি না। ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের নেতা আনিছুর রহমান খোকা জানান, খাজুরা গ্রামে থেকে ওরা যোগদান করতে চেয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যোগদান অনুষ্ঠান করা হবে এমন কথা ছিল। তবে তারা প্রতিবছর একটি বাৎসরিক পিকনিক করেন। সেই পিকনিকে আমরা যোগদান করি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, খাজুরা গ্রমে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com