সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব‌রিশাল জেলা সমাজ‌সেবা কার্যাল‌য়ের শৌচাগা‌রে খাদ‌্য সামগ্রী ও ভাতার বই

ব‌রিশাল জেলা সমাজ‌সেবা কার্যাল‌য়ের শৌচাগা‌রে খাদ‌্য সামগ্রী ও ভাতার বই

বরিশাল সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালকের শৌচাগারে মালামালের স্তুপ।
মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের শৌচাগারের ভেতরে-বাইরে সাদা বস্তার স্তুপ দেখা যায়। বরিশাল সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালকের শৌচাগারে খাদ্যসামগ্রী ও ভাতার বই মজুদ করার অভিযোগ পাওয়া গেছে।
এ সব সামগ্রী শৌচাগারে কেন ও কী উদ্দেশ্যে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের শৌচাগারটি সচল থাকলেও ব্যবহার করা হচ্ছে না। এটির ভেতরে-বাইরে সাদা বস্তার স্তুপ। এর কয়েকটির গায়ে ‘আটা’ ও ‘ময়দা’ লেখা। আর কয়েকটিতে কাগজপত্র রয়েছে। এগুলো ভাতার বই বলে জানা যায়। জেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধীদের স্কুল, শিশু পরিবার, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী পাঠানো হয়।

এ খাদ্যসামগ্রী মজুদ করার জায়গা আছে। তবে কেন এগুলো শৌচাগারে স্তূপ করা হয়েছে তা তার বোধগম্য নয়। শৌচাগারে ভাতার বই মজুদ করার বিষয়টি স্বীকার করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার বলেন, এখানে জায়গার সংকট। তাই শৌচাগারে মালামাল রাখেন। সেখানে খাদ্য মজুদ করা হয়নি বলে উপপরিচালক দাবি করেন।

বরিশালের গবেষক ও সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন বলেন,

ওই কার্যালয়ে জায়গার কোনো সংকট নেই। তাই শৌচাগারে খাদ্যসামগ্রী বা বই যেটাই রাখুক তা অস্বাভাবিক। এগুলো সৎ উদ্দেশ্যে রাখা হয়নি।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বাংলা‌দেশ বু‌লে‌টিন‌কে বলেন, ‘শৌচাগারে খাদ্যসামগ্রী বা ভাতার বই রাখার প্রশ্নই আসে না। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com