বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লের সাউথ বেঙ্গল ক্লি‌নি‌কে সহকারী প্রকৌশলী‌কে মারধর

ব‌রিশা‌লের সাউথ বেঙ্গল ক্লি‌নি‌কে সহকারী প্রকৌশলী‌কে মারধর

বরিশাল শহরের বগুড়া রোডের সাউথ বেঙ্গল ক্লিনিকে সেন্টারে সরকারি একটি দপ্তরের কর্মকর্তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম মঙ্গলবার বিকেলে তার ভাগিনাকে ক্লিনিকে নিয়ে আসেন এবং হাবিবুর রহমান নামের এক ডাক্তারকে দেখান। চিকিৎসাসেবা শেষে সরকারি কর্মকর্তা আর্থিক লেনদেনের রশিদ চাইলে চিকিৎসক দিতে অপারগতা প্রকাশ করেন। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে বহিরাগত সন্ত্রাসী ডেকে এনে প্রকৌশলীকে মারধর করান চিকিৎসক। উপায়ান্ত না পেয়ে প্রকৌশলী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সেবা চাইলে কোতয়ালি পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে।

তবে চিকিৎসক হাবিবুর রহমান শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, তার ভাগিনা সুমন গাজীর বাম হাতের একটি আঙ্গুল গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়। সেই আঙ্গুলের চিকিৎসার জন্য বরিশাল নগরীর বগুড়া রোডের সাউথ বেঙ্গল ক্লিনিকের চিকিৎসক ডা. হাবিবুর রহমানের সাথে গত ৫ অক্টোবর ৩৫ হাজার টাকায় চুক্তি হয়। ওইদিনই চুক্তির সব টাকা পরিশোধ করে দিয়েছেন। তবে টাকা পরিশোধের কোন রশিদ তাদের দেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ।

নির্ধারিত ২১দিন শেষে সোমবার দ্বিতীয় অপারেশন করেন ডা. হাবিবুর রহমান। এরপর রোগীর কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেন তিনি। এই টাকা না দিলে রোগীর ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com