বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে মহাষ্টমীর শুভক্ষনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন

বরিশালে মহাষ্টমীর শুভক্ষনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন

সনাতন ধর্মাবলম্বীদের সব থে‌কে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা এবারের পূজাকে মানবতার কল্যাণে ব্যবহারের লক্ষ্যে ব‌রিশা‌লে ফ্রি মে‌ডি‌কেল ক্যা‌ম্পের অা‌য়োজন করা হ‌য়ে‌ছে। আজ ২৪ অক্টোবর শ‌নিবার সকা‌ল ১০ টায় পূ‌জোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন প‌রিষ‌দের আয়োজনে শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক্যা‌ম্পের শুভ উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অ‌জিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপ‌তি‌ত্ব করেন পূ‌জোর ভ্যা‌নের সভাপ‌তি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রা‌স্টের ট্রা‌স্টি ভানু লাল দে, বিশেষ অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রা‌স্টি সুর‌ঞ্জিৎ দত্ত লিটু, মহানগর পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি নারায়ন চন্দ্র দে নারু, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানান্দ ট্রা‌স্টের সাধারণ সম্পাদক বাসু‌দেব কর্মকার ভাষাই, পূ‌জোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক বাসু‌দেব ঘোষ, শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি কি‌শোর কুমার দে, সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু। এসময় আরও উপস্থিত ছিলেন পূ‌জোর ভ্যা‌নের উ‌দ্যেক্তা অপূর্ব অপুসহ প্রমূখ। পূ‌জোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন প‌রিষ‌দের আয়োজনে,

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সহ‌যো‌গিতায় এবং র‌য়েল সি‌টি হাসপাতা‌লের বাস্তবায়‌নে ফ্রি মে‌ডি‌কেল ক্যা‌ম্পের উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে জেলা প্রশাসক এস, এম, অ‌জিয়র রহমান ব‌লেন, দুর্গা পূজায় ব‌রিশা‌লের যে মান‌বিক কা‌জের উ‌দ্যেগ নেয়া হ‌য়ে‌ছে তা‌তে অামরা অ‌ভিভূত। তাদের এই উদ্যোগের পাশে আছে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com