শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পরিবহনে কোন প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না

পরিবহনে কোন প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না

চাকা-চট্রগ্রাম মহাসড়ক কাঁচপুর এলাকায় মঙ্গলবার সকালে গণপরিবহনে ভ্রমণকালীন স্বাস্থ্যবিধি নির্দেশনা ও সচেতনতা মূলক এক কর্মসূচি অনুষ্ঠানে গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহম্মেদ খান বলেন, পরিবহনে কেউ মাস্ক ছাড়া যাতায়েত করতে পারবেনা। প্রত্যেকে হ্যান্ডগ্ল্যাভস ব্যবহার নিশ্চিত করতে হবে। মহামারি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অব্যশই ভালো ভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। কোন অবস্থাতেই হাত ধোয়া ছাড়া নাক, মুখ চোঁখ ও গলায় স্পর্শ যাবেনা। নিজেকে নিরাপদ রাখতে তিন ফিট সামাজিক দূরত্ব রাখতে হবে। যেখানে সেখানে থুথু ফেলবেন না। পুলিশ বাহিনী আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ করোনা মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের কয়েকজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। আপনারা যদি সচেতন হোন তাহলে আমরা এ মহামারির হাত থেকে রক্ষা পাবো। আপনার সুরক্ষা আপনার হাতে। সরকারের নিয়ম মেনে সবাইকে চলতে হবে।পরিবহন চাঁদাবাজদের হুশিয়ারী করে পুলিশ সুপার আরও বলেন, পরিবহনে কোন ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। চাঁদাবাজদের ধরতে হাইওয়ে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। হাইওয়ে পুলিশ আপনাদের সেবা প্রদান নিশ্চিত করতে সবসময় পাশে আছে এবং থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন, এসআই খাইরুল, এসআই জহিরুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com