বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার দৌলতখানে পৌর নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ভোলার দৌলতখানে পৌর নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ভোলার দৌলতখানে পৌর নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ। সংঘর্ষে অন্তত পক্ষে ১০জন আহত হয়েছে। মঙ্গলবার (২০অক্টোবর) রাত ৮টার সময় দৌলতখান বাজারে শুরু হওয়া সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত চলে বলে প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার দৌলতখান পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারনা চালাচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে পৌরসভার বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার ও মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপুর সমর্থকরা দৌলতখান বাজারে প্রচারনা শুরু করে।
এসময় দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষে বাধে। এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে দৌলতখান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর প্রচারনা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com