বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নদীতে ইলিশ রক্ষায় রাতে বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে চলমান অভিযানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

নদীতে ইলিশ রক্ষায় রাতে বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে চলমান অভিযানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

এ সময় দুই পুলিশ সদস্যসহ স্পিডবোটের চালক আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদীর চন্দ্রমোহন এলাকার ৩নং ওয়ার্ড সংলগ্ন নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরছিল। এ তথ্য জানার পর সেখানে অভিযান চালানো হয়। সেখানে তারা হামলার শিকার হন।

তিনি বলেন, এ অভিযানে অংশ নেন বরিশাল মহানগর পুলিশ-বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার একটি টিমের ১০ পুলিশ সদস্য।

অভিযানের একপর্যায়ে অতর্কিতভাবে একদল লোক তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে অভিযানিক দল সেখান থেকে চলে আসে। এ ঘটনায় দু’ পুলিশ সদস্যসহ তাদের বহনকারী স্পিডবোট চালক আহত হয়েছেন বলে জানান ইউএনও।

বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান জানান, এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com