শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
এপেক্সের টায়ার কারখানায় আগুন: দুর্বল অগ্নিনির্বাপণের জন্য দেয়া হয়েছিল চিঠি

এপেক্সের টায়ার কারখানায় আগুন: দুর্বল অগ্নিনির্বাপণের জন্য দেয়া হয়েছিল চিঠি

রাজধানীর তেজগাঁওয়ে ভয়াবহ আগুনে পুড়ল এপেক্সের টায়ার কারখানা। পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় কারখানার অধিকাংশ। এদিকে দুর্বল অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে চিঠি দিয়ে আগেই সতর্ক করা হয়েছিলো রাজধানীর তেজগাঁওয়ে পুড়ে যাওয়া এপেক্স টায়ার কারখানা কর্তৃপক্ষকে। ফায়ার সার্ভিস বিপুল দাহ্য পদার্থের অস্তিত্বের কথা বললেও অস্বীকার করেন কারখানার সহকারী ব্যবস্থাপক। ফায়ার সার্ভিস বলছে, তদন্তেই বেরিয়ে আসবে আসল তথ্য।গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা। রাজধানীর তেজগাঁওয়ে অ্যাপেক্স টায়ার কারখানায় লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।

সময় যত গড়ায় পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিতে থাকে। অগ্নিকাণ্ডের একপর্যায়ে কারখানার ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে এক এক কোরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। কিন্তু পানিসংকটে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। যদিও এসব মানতে নারাজ স্থানীয়রা।

অবশেষে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে দাবি করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, এর আগে তাদের সতর্ক করা হয়েছে। এই ফ্যাক্টরিতে ভিজিট করাও হয়েছে। কিছু মেনেছে কিছু মানেনি।অভিযোগ প্রত্যাখান করে আগুন নেভাতে উল্টো ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড ক্ষোভ প্রকাশ করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সহকারী ব্যবস্থাপক জাবেদ ইকবাল বলেন, উনাদের গাড়ির ফোর্স নেই। ওপর থেকে পানি দেয়া হচ্ছে।

এই ঘটনায় ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com