বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর সদরে নৌকার বিশাল জয়

যশোর সদরে নৌকার বিশাল জয়

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা বিশাল ব্যবধানে বিজয় লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১৯টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নূর-উন-নবী পেয়েছেন ১২ হাজার ৩৯৪ ভোট। নির্বাচনে প্রদত্ত ২ লাখ ৯০ হাজার ১শ’ ৯৪ ভোটের মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৭শ’ ৮১ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫১.৭৭।

মঙ্গলবার ভোট শেষে রাতে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে ভোটার পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন। যার মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে দুই লাখ ৭৬ হাজার ১৫৮ । আর ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ১৫৪টি।

এর মধ্যে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে ভোটে পড়েছে ৬৫ হাজার ৪৫৭ ভোট। আর ধানের শীষ পেয়েছে তিন হাজার ৫৬৮ ভোট।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপনির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com