বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে সাতলা উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী লিটন বিজয়ী

বরিশালে সাতলা উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী লিটন বিজয়ী

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে খায়রুল বাশার লিটন বিজয়ী হয়েছে। উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমদ্দিন জানিয়েছেন ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ শান্তিপূর্নভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫শত ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদন্ধি সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৬শত ৬৯ ভোট, অপর সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস ঘোরা প্রতিকে পেয়েছেন ৩শত ২৭ ভোট। তবে বিএনপি সহ অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করেনি। নির্বাচনে প্রতি কেন্দ্রে পুলিশের এসআইসহ ৮ জন সদস্য, ১৭ জন আনসার সদস্য, ৯টি কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৬টি স্টাইকিং ফোর্স, ১ প্লাটন বিজিবি, ২টি র‌্যাব এর টিম, ডিবি, ডিএসবি, এন.এস.আই,

ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক আজাদের মৃত্যু হওয়ায় পদটি শূন্য ঘোষনা করা হয়। আওয়ামীলীগের প্রার্থী খায়রুল বাশার লিটন সকাল ৯টায় ৮ নং ওয়ার্ডের পূর্ব সাতলা প্রাঃ বিদ্যালয়ে তার ভোট প্রদান করেন।

উল্লেখ্য, ওই ইউনিয়নে মোট ২০ হাজার নয়শত ৬৩ ভোট এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯ শত ৮২, মহিলা ভোটার ৯ হাজার ৯শত ৮১ জন। মোট ভোটার কাষ্ট হয়েছে ১৩ হাজার ৫শত ৩১ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com