বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে উপ-নির্বাচন : আওয়ামী লীগ প্রার্থী অলি জয়ী

কালীগঞ্জে উপ-নির্বাচন : আওয়ামী লীগ প্রার্থী অলি জয়ী

গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে প্রতি কেন্দ্রে ভোট গননা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা ফারিজা নূর বেসরকারী হিসেবে অলিকে বিজয়ী ঘোষণা করেন।

১২ হাজার ৭৪৩ ভোট পেয়ে নৌকা মার্কা বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মোড়ল চশমা প্রতীকে ৫ হাজার ৮৯৭ ভোট পান।

এছাড়া বাকী ৪ জন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীন প্রার্থী আব্দুর রহিম (ধানের শীষ) ৮৬৮, স্বতন্ত্র প্রার্থী মো. মুজিবুর রহমান (আনারস) ১৪০, সাখাওয়াত হোসেন মামুন (ঘোড়া) ১৩৮ ও মো. মোজাম্মেল হক কাকন (মোটরসাইকেল) ১৭২ ভোট পেয়েছেন।

জানা গেছে, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। মোট ৩০ হাজার ৮৭ জন ভোটারের ৯টি স্পটের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহনের ব্যবস্থা করা হয়। এদের মধ্যে ১৫ হাজার ১৭৯ জন পুরুষ ও ১৪ হাজার ৯০৮ জন মহিলা ভোটার রয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। তবে নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল চোখে পড়ার মত।

উল্লেখ্য, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া চলতি বছরের ২৫ ফেব্রæয়ারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল কাদির মিয়া নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com