বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পরিচয় গোপন করে পোলিং এজেন্ট ও জাল ভোট দিতে এসে আটক ৪

পরিচয় গোপন করে পোলিং এজেন্ট ও জাল ভোট দিতে এসে আটক ৪

বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট থাকায় একজন ইউপি সদস্য ও একটি বাড়ি একটি খামারে একজন কর্মকর্তা এবং জাল ভোট দিতে আসা দুইজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন কড়ইবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুদ্দিন, একটি বাড়ি একটি খামারে কর্মকর্তা হাবিবুর রহমান, জাকির হোসেন ও তানজিলা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম জানান, ঐ চার ব্যক্তির দুইজন পরিচয় গোপন করে পোলিং এজেন্ট হয়েছেন এবং অপর দুইব্যক্তি এই কেন্দ্রের ভোটার নন। এরপরেও জাল ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এজন্য তাদের আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com