বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে মৎস‌্য প্রজনন অ‌ভিযা‌নে ৫ কো‌টি ১২ লক্ষ টাকার জাল-মাছ জব্দ, গ্রেপ্তার ৯৯

ব‌রিশা‌লে মৎস‌্য প্রজনন অ‌ভিযা‌নে ৫ কো‌টি ১২ লক্ষ টাকার জাল-মাছ জব্দ, গ্রেপ্তার ৯৯

চলছে প্রজনন মৌসুমের ইলিশ সংরক্ষণ অভিযান। সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ইলিশ শিকার প্রতিরোধ করতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিগত পাঁচ দিনে ৯৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত মামলা হয়েছে ৪টি। আর অবৈধ মাছ ও জাল জব্দ হয়েছে ১৫ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার। নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পক্ষ থেকে আজ (১৯ অক্টোবর) সোমবার এই তথ্য জানানো হয়েছে। পুলিশ পরিদর্শক আবু তাহের এই তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাছ এতিমখানায় এবং উদ্ধারকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের অনুমতিক্রমে পুড়িয়ে ফেলা হয়েছে। তাছাড়া গ্রেফতারকৃত জেলেদের কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

বাকিদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। নৌ-পুলিশ জানিয়েছে, বরিশাল অঞ্চলের ১৫টি পুলিশ স্টেশনে বিগত ২৪ ঘন্টায় (অর্থাৎ ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ১৪ জন জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময়ে ৮৫ লাখ ২৩ হাজার মিটার অবৈধ জাল ২৯০ কেজি মাছ, ৯টি নৌকা জব্দ করা হয়। এর মধ্যে জালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫ কোটি ১০ লাখ ২৬ হাজার টাকা এবং মাছের মূল্য এক লাখ ৪৫ হাজার টাকা।

নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানিয়েছেন, প্রথমত আমরা চেষ্টা করছি মানুষকে প্রজনন মৌসুমে ইলিশ শিকারে নিরুৎসাহিত করতে। এজন্য প্রচার-প্রচারণা জোর দিয়ে চালানো হচ্ছে। কিন্তু যেসব মানুষ কোন নির্দেশনাই মানছেন না, নদীতে নেমে ইলিশ শিকার করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৪ অক্টোবর থেকে ২২ দিনের প্রজনন মৌসুমের ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়। যা শেষ হবে আগামী ৪ নভেম্বর রাত ১২ টায়। এই সময়ের মধ্যে নদীতে মাছ শিকার, ইলিশ বিপনন ও সংরক্ষণ আইনত দন্ডনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com