বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুর শুক্তাগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাঠিপাড়া উপ-নির্বাচন সুষ্ঠ নির্বাচন দাবী

রাজাপুর শুক্তাগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাঠিপাড়া উপ-নির্বাচন সুষ্ঠ নির্বাচন দাবী


ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের ৯নং ওয়ার্ড উপনির্বাচনে দলীয় প্রভাবমুক্ত রেখে ভোটকেন্দ্রে সুষ্ঠভোট দেয়ার পরিবেশ বজায় রাখার দাবী এলাকার ভোটারদের। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন’র মৃত্যুতে ওয়ার্ডটিতে পদশুন্য হয়। নির্বাচন কমিশন তফসীল ঘোষণা করলে প্রক্রিয়া অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করছেন তালা প্রতিকে আবুল বাশার তালুকদার (বাবুল) ও মোরগ প্রতিকে বুলবুল আহমেদ। তারা দুজনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কাঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৫৯জন। এরমধ্যে পুরুষ ৪৮৯জন এবং মহিলা ৪৭০জন।

স্থানীয়রা জানান, আবুল বাশার তালুকদার (বাবুল) ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা পরিচালনা করেন।এমনকি বহিরাগত ক্যাডার বাহিনী এনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজনকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। দলীয় প্রভাবমুক্ত রেখে ভোটকেন্দ্রে সুষ্ঠভোট দেয়ার পরিবেশ বজায় রাখার দাবী ভোটারদের।
বুলবুল আহমেদ জানান, এলাকার সর্বস্তরের জনসাধারন ও ভোটারদের নিয়ে আমি আমার নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি।

রাজনৈতিক নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারণা এবং আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে প্রতিদ্বদ্বি প্রার্থী ও তার বহিরাগত লোকজন। নির্বাচন সুষ্ঠ হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা প্রকাশ করেন। আবুল বাশার তালুকদার জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলাম বিগত অনেক বছর ধরে। সেই সুবাদে উপজেলা নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক রয়েছে। আমার নির্বাচনী প্রচারণায় তারা আস্লে আমি তো আর না করতে পারি না। প্রতিদ্বদ্বি প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকির বিষয়টা আদৌ সঠিক না। আমার জয় সুনিশ্চিত ভেবে এটা নির্বাচনী ষড়যন্ত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com