রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে প্রচারণাকালে হৃদরোগে আক্রান্ত নৌকার প্রার্থী নীরা

যশোরে প্রচারণাকালে হৃদরোগে আক্রান্ত নৌকার প্রার্থী নীরা

যশোর সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়াম্যান প্রার্থী নৌকা প্রতীকের নুরজাহান ইসলাম নীরা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়ায় নির্বাচনী প্রচারণাকালে রোববার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। নুরজাহান ইসলাম নীরাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর দায়িত্বরত চিকিৎসক খুলনায় রেফার্ড করেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, নুরজাহান ইসলাম নীরা অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখান থেকে তাকে পাঠানো হয় করোনারি কেয়ার ইউনিটে। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জয়ন্ত কুমার পোদ্দারের নেতৃত্বে তাকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ইসিজি রিপোর্ট অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার নুরজাহান ইসলাম নীরাকে খুলনার ফোর্টিস হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নুরজাহান ইসলাম নীরার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com