বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন-পলক

প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন-পলক

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগসহ যে কোন ধরনের জরুরী প্রয়োজনে গত তিন বছরে ৯৯৯ নম্বরে ২ কোটি ১৬ লক্ষ ফোন কল এসেছে। পুলিশ জেগে থাকে বলেই বাংলাদেশের জনগণ ঘুমাতে পারে। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে
আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে ১ হাজার থানাকে ফাইবার অপটিক্যাল ক্যাবলের আওতায় আনা হয়েছে। দুটি থানায় অনলাইন ডিজির ব্যবস্থা করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ চত্বরে সিংড়া থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নিমূল করাই আমাদের লক্ষ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার অনুমোদন দিয়েছেন যা আগামী সংসদীয় অধিবেশনে সকল সংসদ সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com