রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফেসবুক মেসেঞ্জারের নতুন রূপ

ফেসবুক মেসেঞ্জারের নতুন রূপ

ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। সঙ্গে পাল্টে গেছে লোগোও। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মেসেঞ্জারের নতুন লোগো আগের মতো নীল রঙয়ের নয়, তাতে কিছুটা গোলাপি রঙও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারও।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি জানান, আসলে ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতিকে এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই মেসেঞ্জারের এই নতুন লোগো।

জানা গেছে, অনেক ব্যবহারকারীর ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে লাভ অ্যান্ড টাই-ডাই নামে বিশেষ এক ভালবাসার থিমও। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। যুক্ত করা হয়েছে ভ্যানিশ মোডও।

স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার ফেসবুক মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উল্টোদিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে মুছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com