রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভালুকা পৌর নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক কাউন্সিলর বরকত।

ভালুকা পৌর নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক কাউন্সিলর বরকত।

ময়মনসিংহের শিল্পসমৃদ্ধ ভালুকা পৌরসভা নির্বাচনের আগাম প্রচারণা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনি প্ররোচনায় সরব হয়ে উঠেছে তারা। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের একাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এদের মাঝে সাবেক কাউন্সিলর বরকত উল্লাহর নাম রয়েছেন ‘ইতিবাচক’ আলোচনায়।

গত পৌর নির্বাচনে গ্রুপিং রাজনীতির ফাঁদে পড়ে সামান্য ভোটে হেরে যান সাবেক এ সফল কাউন্সিলর। হেরে গেলেও তাঁর নির্বাচনি এলাকার মানুষের পাশে থেকেছেন সুখে দুঃখে। বিপদগ্রস্থ মানুষের উপকার করার চেষ্টা করেছেন নিজের সর্বশক্তি দিয়ে। যে কারণে এবারের নির্বাচনে বরকত উল্লাহকে কাউন্সিলর হিসেবে পেতে চায় স্থানীয় শিংহভাগ জনগোষ্টি।

স্থানীয় রফিকুল ইসলাম জানান, ‘বরকত ভাইকে আমরা সবসময় পাশে পাই। তিনি গরিব দুঃখি মানুষের কষ্ট উপলব্ধি করতে পারেন। তিনি জনপ্রতিনিধি হলে অসহায় মানুষ খুব উপকৃত হবে।’

সাবেক কাউন্সিলর বরকত উল্লাহ বলেন, ‘আমি ৫বছর সততা, নিষ্ঠা ও সফলতার সাথে আমার দায়িত্ব পালন করেছি। নির্যাতিত মানুষের পাশে থেকেছি সাধ্যমত।

আমার সময়ে আমি পরিকল্পিত ভাবে এই ওয়ার্ডের বেশ কিছু উন্নয়ন করেছি। আমি আবার নির্বাচিত হতে পারলে আমার অসম্পন্ন কাজগুলো শেষ করতে পারবো।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com