বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইলিশ মাছের রোস্ট

ইলিশ মাছের রোস্ট

ইলিশ দিয়ে অগুনতি পদ তৈরি করা যায়। ইলিশ পোলাও, অরেঞ্জ ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ কোফতা কারি, ভাপা ইলিশ, লেবু ইলিশ, আরও কত কী! ইলিশের সব পদই মুখরোচক। তবে রোস্টটা বোধ হয় একটু বেশিই সুস্বাদু।

উপকরণ: ইলিশ মাছ ১০ টুকরা, পেঁয়াজ বাটা বড় ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, মরিচগুঁড়া সামান্য পরিমাণ, ভিনেগার ২ টেবিল চামচ, থ্যাঁতলানো দারুচিনি ১ ইঞ্চি, লবঙ্গ ২টি, এলাচি ২টি, তেল ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, লবণ ও চিনি স্বাদমতো এবং ধনেপাতা পরিমাণমতো।

প্রণালি: মাছ ধুয়ে পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, মরিচগুঁড়া, ভিনেগার ও লবণ দিয়ে মেখে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে গরমমসলা ফোড়ন দিন। আন্দাজমতো চিনি দিন। চিনি বাদামি রঙের হলে মাছের মিশ্রণ ঢেলে দিন। ঢেকে কম আঁচে রান্না করুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সাবধানে মাছগুলো উল্টে দিন। পানি শুকিয়ে তেল বেরিয়ে এলে নামিয়ে ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি: ‘বেনুদির হাজার রান্না’ বই থেকে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com