বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল সদর উপ‌জেলার চন্দ্রমোহনে সরকারি জমি অবৈধ দখল উ‌চ্ছেদ অ‌ভিযান

ব‌রিশাল সদর উপ‌জেলার চন্দ্রমোহনে সরকারি জমি অবৈধ দখল উ‌চ্ছেদ অ‌ভিযান

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে ১১২ নং পশ্চিম ভেদুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারি খাল অবৈধভাবে দখল করে সেগুলোতে দোকানঘর তোলা হয়েছে। চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর এলাকায় ওই সরকারি খাল উদ্ধার করলেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসন। আজ বুধবার উদ্ধার করা জমিতে লাল নিশান স্থাপন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সরকারি খালের জমিগুলো দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নিজ দখলে রেখে ভোগ করে আসছিলেন।

সেই সঙ্গে অনেক প্রভাবশালী ব্যক্তি আবার বাকি কিছু জমিতে অবৈধভাবে দোকানঘর তুলেছেন। আজ বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান সরকারের নেতৃত্বে দখলে থাকা সরকারি খালের জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্কুল কর্তৃপক্ষ তাদের জমি গ্রাম্য আমিন দিয়ে মাপযোক শেষে সীমানা প্রাচীর দিয়েছে। সরকারি খাল উদ্ধার অভিযানে সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. মেহেদি হাসান, সার্ভেয়ার ফোরকান, স্থানীয় তহসিলদার মিজানুর রহমান পান্না বন্দর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।সহকারি ভূমি কমিশনার বলেন,

অবৈধ খাল দখল করে দোকানঘর তোলার পুড়ানো কিছু মালিকদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা অবৈধভাবে দখল করা জমি না ছাড়িলে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরোও বলেন, শুধু টুমচর নয় যেখানেই সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া যাবে সেখানেই এই অভিযান অব্যাহিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com