শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
তালতলীতে উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী আনিকা

তালতলীতে উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী আনিকা


বরগুনার তালতলীতে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ১০ম শ্রেণির স্কুল ছাত্রী সাদিয়া জামান আনিকা। বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদের ‘পায়রা’ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার আনিকার কাছে এক ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সাদিয়া জামান আনিকা প্রতীকী দায়িত্ব নিয়েই তালতলী উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন। এ সময় তিনি নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও তিনি তালতলীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক, শুভসন্ধ্যা সমদ্র সৈকতের সী বিচে শিশুদের একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি নিজের স্বপ্নের কথাও বলেন এই এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান আনিকা।
এক ঘন্টার উপজেলা চেয়ারম্যানের সকল প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।


শিশুর সাথে শিশুর তরে’ বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন সিবিডিপি, বরগুনা। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরূল হাসান, সিবিডিপি’র নির্বাহী পরিচালক বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ,

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ছালেহিয়া মাদরাসার অধ্যক্ষ হারুরুর রশিদ, তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব, তালতলী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com