বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত

বরিশালে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত

নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর সকাল ৯ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল কৃষিবিদ মোঃ আবু সাইদ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার (বিএনএস তিস্তা) আবদুল কাইয়ুম,

কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার হাসানাত আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, ওসি নৌ পুলিশ আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেক। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা কীর্তনখোলা নদীতে অভিযান অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন, আজ ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন। পরে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নগরীর পোট রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শরীফ মোঃ হেলাল উদ্দিন।

অভিযান পরিচালনা কালে মৎস আড়ৎ, বরফ কল ও কারেন্ট জাল বিক্রয়ের সাথে সংশ্লিষ্টদের সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২২ দিন ইলিশ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com