বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে দিনব্যাপী নৌকার পক্ষে ভোট প্রার্থণা।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে দিনব্যাপী নৌকার পক্ষে ভোট প্রার্থণা।

১৩ অক্টোবর ২০২০ খ্রিঃ
আত্রাই – রানীনগর,নওগাঁ।
উপ – নির্বাচন, নওগাঁ -৬

আসন্ন জাতীয় সংসদ উপ -নির্বাচন নওগাঁ -৬ (আত্রাই – রানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের পক্ষে নৌকা মার্কার সমর্থনে দিনব্যাপী আত্রাই -রানীনগরের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সংগঠনের সভাপতি সাধারণ ভোটারদের নিকট জননেত্রী শেখ হাসিনার সালাম জানান। উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের নিকট আহবান জানান। তিনি বলেন বিশ্বের বুকে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত,সেটি জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট দিয়ে আত্রাই রানীনগরের আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের নিকট অনুরোধ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন উন্নয়নের চলমান গতিও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের বিকল্প নেই।নৌকা মার্কায় ভোট দিলে আত্রাই রানীনগর উন্নত সমৃদ্ধ নগরীতে পরিনত হবে। জননেত্রী শেখ হাসিনা দিন রাত মেধা শ্রম বিনিয়োগ করে যেভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর সুনিপুন কর্মদক্ষতায় আওয়ামী লীগ আজ মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। এটা মাথায় রেখে কাজ করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বিজয়ী ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ার হক,এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, কেএম মনোয়ারুল ইসলাম বিপুল,

ইশতিয়াক আহমেদ লীন, আবু জাফর, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল উদ্দিন রাকিব, আত্রাই -রানীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com