বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ডিমলায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান

করোনা মহামারীতে আর্তমানবতার সেবায় রোগমুক্ত ও সুস্থ উপজেলা গড়ার লক্ষ্যে নীলফামারী ডিমলায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী-১ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের নির্দেশে, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাঈয়েন কাদির সরকার কাননের ব্যক্তিগত উদ্দোগে বিশেষজ্ঞ চিকিৎকের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে অসহায় গরিব এবং সকল স্তরের মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ডিমলা সদরের বন বিভাগে শত শত নারী পুরুষ চিকিৎসা সেবা নিতে ফ্রি ক্যাম্পে জড়ো হন। চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন শেষে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি বলেন, করোনা প্রাদুর্ভাবে সবার জন্য আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে আমরা মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি।  করোনা প্রাদুর্ভাবে সবাইকে স্বাস্থ্য সচেতন থাকার জন্য তিনি অনুরোধ জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাঃ মোঃ সোহাগ হোসেন,এম,বি,বি,এস পি,জি,টি (মেডিসিন) সি,সি,ডি (বারডেম) ডি,এম,ইউ (আলট্রাসোনোগ্রাফি) রংপুর সরকারী মেডিকেল কলেজ রংপুর। জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন জয়শ্রী রানী রায়, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মফিজ উদ্দিন শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিমলা থানা, ফেরদৌস পারভেজ, যুগ্ন আহব্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ডিমলা উপজেলা শাখা ও সদস্য, জেলা পরিষদ, নীলফামারী, আবু সায়েম সরকার, আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, ডিমলা উপজেলা শাখা, স্থানীয় সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ী সহ এলাকার সর্ব সাধারন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com