রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
“অনন্ত জলিলের বক্তব্যের প্রতিবাদ জানালেন মেহের আফরোজ শাওন এবং আজমেরী হক বাঁধন “

“অনন্ত জলিলের বক্তব্যের প্রতিবাদ জানালেন মেহের আফরোজ শাওন এবং আজমেরী হক বাঁধন “

দেশজুড়ে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে ধর্ষণের কারণ হিসেবে নারীদের পোশাককেই দায়ী করেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তবে, সমালোচনার মুখে ছয় মিনিটের ওই ভিডিও সরিয়ে ফেলেছেন তিনি। পরে আবার সম্পাদনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরেকটি তিন মিনিটের নতুন ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন তিনি।
প্রথম প্রকাশিত ছয় মিনিটের ভিডিওর এক পর্যায়ে অনন্ত জলিল বলেন, ‘শালীন ড্রেস পরলে যারা বখাটে ছেলে যাদের মাথায় ধর্ষণের চিন্তা-ভাবনা আসে, তারাও এই ধরনের চিন্তা করবে না। শ্রদ্ধার সঙ্গে তোমার দিকে তাকাবে।’

ওই ভিডিও পোস্টের পরে অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দেন অভিনেত্রী, সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
শাওন বলেন, ‘আজ সকাল ১১টার দিকে এই ভিডিও দেখার পর থেকেই আমার ভেতরে অস্বস্তি হতে শুরু করে। সংস্কৃতির একজন মানুষ হয়ে নারীদের নিয়ে এমন কথা কীভাবে বলতে পারেন তিনি। নারীদের পোশাক নিয়ে তো নয়ই। একজন মানুষ নায়ক হিসেবে ভালো না হতেই পারেন। কিন্তু, মানুষ হিসেবে তার ভালো হওয়া জরুরী বলে মনে করি। ভেবেছিলাম বিএফডিসির শিল্পী সমিতি থেকে কোনো প্রতিবাদ আসবে এসব নিয়ে, কিন্ত আসেনি। এটা খুব দুঃখজনক ঘটনা। এমন অসংলগ্ন বক্তব্য মানুষ কীভাবে দিতে পারে আমার মাথায় আসে না।’

একই প্রসঙ্গে লাক্স তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘অনন্ত জলিল যে বক্তব্য দিয়েছেন এটা শুধু কয়েকজন মানুষের ভাবনা নয়। যারা অল্প সংখ্যক মানুষের মনের ভাবনা মনে করবে তারা ভুল করবেন। এমন ভাবনা যারা পোষণ করেন তারাও আমাদের আশেপাশেই আছেন। অনন্ত জলিল তার বক্তব্য এডিট করে আবার ভিডিও আপ করেছেন। কিন্তু, আগের বক্তব্যের জন্য তার মনে কোন অনুশোচনা নেই। আমাদের সমাজে এমন মানসিকতার মানুষের সংখ্যা বেশি।

একজন সচেতন মানুষ হিসেবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা নৈতিক দায়িত্ব। আমাদের দেশের নারীদের এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে, নিজেকে ভালো প্রমাণ করার জন্য একজন নারীকে অনেককিছু করতে হয়। একজন নারীকে পোশাক পরা নিয়েও কথা শুনতে হয়। এসবের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com