মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
৪টি ক্লাবের সব ফুটবলারের সামষ্টিক বেতনের চেয়েও বেশি পান রোনালদো একাই!

৪টি ক্লাবের সব ফুটবলারের সামষ্টিক বেতনের চেয়েও বেশি পান রোনালদো একাই!

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ইতালিয়ান লিগ-সিরিআ’র সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন এটাই স্বাভাবিক। তবে অবাক করা ব্যাপার হলো, ক্রিস্টিয়ানো রোনালদো যা বেতন পান তারচেয়েও কম টাকায় চলে সিরিআ’র ৪টি ক্লাব! অর্থাৎ, ৪টি ক্লাবের সব ফুটবলারের সামষ্টিক বেতনের চেয়েও বেশি পান রোনালদো একাই!
য়্যুভেন্তাসে ৩৫ বছর বয়সী এই মহাতারকার বাৎসরিক বেতন ৩১ মিলিয়ন ইউরো। অন্যদিকে সব ফুটবলারের বেতন বাবদও এই অংক খরচ করেনা উদিনেস, হেলাস ভেরোনা, স্পেজিয়া এবং ক্রোতোনে।

ইতালিয়ান গণমাধ্যম লা গেজেত্তা দেল স্পোর্তের দেয়া তথ্য অনুসারে, সিরিআ’য় ক্রিস্টিয়ানো এতো বেশি বেতন পান যে, এমনকি ২য় সর্বোচ্চ আয় যার তিনিও রনের ৪ ভাগের ১ ভাগ বেতন পান। তিনি রোনালদোর য়্যুভেন্তাস সতীর্থ ম্যাথিস ডি লিট। নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারের বার্ষিক বেতন ৮ মিলিয়ন ইউরো।

এরপরই আছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। তার বার্ষিক বেতন সাড়ে ৭ মিলিয়ন ইউরো। তবে ক্লাবের পক্ষ থেকে বার্ষিক দেড় মিলিয়ন বেতনও পান লুকাকু।

এছাড়া ইন্টার মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন (সাড়ে ৭ মিলিয়ন ইউরো), রোমা স্ট্রাইকার এডিন জেকো (সাড়ে ৭ মিলিয়ন ইউরো), ইন্টার ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ (৭ মিলিয়ন ইউরো), এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ (৭ মিলিয়ন ইউরো), য়্যুভেন্তাস ফরোয়ার্ড পাওলো দিবালা (৭.৩ মিলিয়ন ইউরো) বার্সা ছেড়ে ইন্টার মিলানে নতুন যোগ দেয়া আরতুরো ভিদাল (সাড়ে ৬ মিলিয়ন ইউরো) সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় আছেন। তবে কেউই রোনালদোর ধারেকাছেও নেই।
ইতালিয়ান লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী য়্যুভেন্তাস দলীয় ফুটবলারদের সবচেয়ে বেশি বেতন দেয়। লিগের সর্বোচ্চ বেতন পাওয়া ২০ জনের ১০ জনই এই ক্লাবটির।

মজার ব্যাপার হচ্ছে, জায়ান্ট ক্লাবটির কোচ আন্দ্রে পিরলো সিরিআ’র সবচেয়ে কম বেতন পাওয়া কোচ। তার কারণটাও অবশ্য পরিষ্কার। ক্লাবটির সাবেক এই কিংবদন্তীর কোচিং ক্যারিয়ার শুরুই হলো চলতি মৌসুমে।

সিরিআয় কোচদের মধ্যে সর্বাধিক বেতন পান ইন্টার মিলান কোচ অ্যান্তোনিও কন্তে। বার্ষিক ১২ মিলিয়ন ইউরো কামাই করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com