শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ভাড়াটে সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ২০, খেরসনে সীমিত যুদ্ধবিরতি অনলাইনে প্রতারিত হলে অভিযোগ করবেন যেভাবে তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত, শুনানি ৫ নভেম্বর ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন ও আলেক্সিয়া পুতেল্লাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন ৩৫০০ পর্যটক
আটকে পড়া ভারতীয় নাবিকদের দেশে ফেরত পাঠাবে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

আটকে পড়া ভারতীয় নাবিকদের দেশে ফেরত পাঠাবে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট




নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ৪৫ জন ভারতীয় নাবিকদের নিজ দেশে ফেরত পাঠাতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামীকাল বুধবার চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ভারতের দিল্লিতে এ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।


আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে অনেক দেশের নাগরিকের মতো ৪৫ জন ভারতীয় নাবিক বাংলাদেশে আটকে পড়েন। তারা বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন।

তিনি আরো জানান, এসব নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাতে আগামীকাল বুধবার একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামীকাল সকাল ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি উড্ডয়ন করবে। তারপর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লিতে অবতরণ করবে ফ্লাইটটি।


মো. কামরুল ইসলাম আরো জানান, আটকে পড়া নাবিকদের ফেরত পাঠাতে প্রত্যক্ষ সহযোগিতা করছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর সার্বিক তত্ত্বাবধানে আছে ভারতের মুম্বাই ভিত্তিক সি ডগস্ মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।

এর আগে করোনাভাইরাসের কারণে লকডাউনে ভারতের চেন্নাই ও ব্যাংককে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া বাংলাদেশে আটকে পড়া ২৮ জন তাইওয়ানের নাগরিকদের ফেরত পাঠাতেও বিশেষ ফ্লাইট পরিচালনা করে এ বেসরকরি বিমান সংস্থাটি।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com