সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
করোনায় হচ্ছেনা ‘ফোক ফেস্ট’

করোনায় হচ্ছেনা ‘ফোক ফেস্ট’

আগে থেকেই সবকিছু ঠিকঠাক ছিল। প্রয়োজন অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

কিন্তু চলমান মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর চলতি বছরের আসর।
বিষয়টি বাংলাদেশবুলেটিন ২৪ কে নিশ্চিত করেছেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু।

তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনো পরিকল্পনা ছিল না।
কিন্তু করোনার কারণে ঝুঁকি রয়েছে। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে ‘ফোক ফেস্ট’ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসব আয়োজন করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। প্রতি বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আসর বসে। বিশ্বের নানা দেশ থেকে এই জাঁকালো আয়োজনে যোগ দিতে দেখা যায় জনপ্রিয় সব নামীদামী লোকশিল্পীদের। প্রায় লক্ষাধিক দর্শক উৎসবে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com